ভোটের পরের দিন সকালেও উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ! বুধবার গ্রামে ছররা গুলিতে আহত হল চার জন শিশু । ঘটনাস্থলে পৌঁছয় রানীতলা থানার পুলিশ ।
এদিনের ঘটনায় জানা যায় তৃণমূল কংগ্রেস ও জোট প্রার্থীর কর্মীদের মধ্যে বিবাদ শুরু হয় সকাল বেলায় । ভগবানগোলা দু’নম্বর ব্লকের হোসেনাবাদ গ্রামে দুই পক্ষের মারপিটে উত্তেজনা ছড়িয়ে পড়ে । ছররা গুলিতে চার জন শিশু গুলিবিদ্ধ হয় এদিন । আহত শিশুদের মধ্যে প্রত্যেকের বয়স ছয় থেকে আট বছরের মধ্যে । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে আহতদের । পুলিশি তৎপরতায় সংঘর্ষ থামলেও এখনও উত্তেজনা রয়েছে গ্রামে ।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার হোসেনাবাদে ধুন্ধুমার সংঘর্ষ বাঁধে ।সংঘর্ষে আহত হয় ৪জন শিশু । ভোট পরবর্তী হিংসাতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা । ভগবানগোলাতে দুই গোষ্ঠীর মধ্যে চলে গুলি । ছররা গুলি ছোঁড়ার ঘটনা প্রকাশ্যে আসে । জোট এবং তৃণমূলের দুই গোষ্ঠীতে দুষ্কৃতীদের মধ্যে চারজন আহত হয় বলে জানা যায় । যাদের মধ্যে চারজন শিশু ।
ঘটনার খবর পেয়ে রানীতলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এদিনের ঘটনার জেরে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে । ছররা গুলি কারোর পেটে তো হাতে লেগেছে বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

