নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি রাস্তা! সরব স্থানীয়রা

ভোটের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন রাস্তা খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে । এমনই অভিযোগ এলাকাবাসীদের । দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ অঞ্চলে এমনই অভিযোগ নিয়ে বুধবার সরব হলেন তাঁরা ।

ভোট ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লকে ভার্চুয়ালি পথশ্রী প্রকল্পের রাস্তার উদ্বোধন করেছেন । তার কাজও শুরু হয়েছে, কোথাও কোথাও কাজ শেষের পথে বা শেষ হয়েছে । কিন্তু যে সমস্ত কাজ হচ্ছে এই ভোটের সুযোগ নিয়ে খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে সে কাজ সম্পন্ন করা হচ্ছে । এমনই দাবি বিভিন্ন এলাকার মানুষের ।

দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্গাপুর সহ ৬৪ টি রাস্তার কাজ হচ্ছে । যেহেতু নির্বাচন চলছে, সবাই ব্যস্ত রয়েছেন । সুযোগ বুঝে কন্ট্র্যাক্টররা কয়েকজন অসাধু সরকারি কর্মীদের যোগসাজশে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছেন বলে দাবি ওঠে । বিশেষ করে যে পাইলিংয়ের ব্যবস্থা করা হয়েছে, এক ফুট থেকে দেড় ফুট বাঁশ কেটে পাইলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে । কোথাও কোথাও একটু বেশি দিলেও মাটির মধ্যে ছয় ইঞ্চি থেকে এক ফুটের বেশি যাচ্ছে না । এমনই অভিযোগ এলাকাবাসীর, সেই সঙ্গে ইটের ব্যবহার করা হচ্ছে খুবই নিম্নমানের বর্ষাতে ইট এখন জলে গুলতে বসেছে ।

এই বিষয়ে বিভিন্ন শাসকদলের নেতৃত্বরা অলিখিত স্বীকার করলেও আগামী দিনে ভালো কাজ হবে বলে প্রতিশ্রুতি দিয়েই ক্ষ্যান্ত হচ্ছেন তাঁরা । এই বিষয়ে জেলাশাসক সুমিত গুপ্তা কাজ কর্ম খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন সরকারি আধিকারিকদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube