‘তৃণমূলের নেতারা ভোট লুঠ, রিগিং করতে এলে ঝাঁটা, জুতো দিয়ে ঝেঁটিয়ে গাছের গায়ে বেঁধে রেখে বিছুটি পাতা লাগিয়ে দিন । দমদম দাওয়াই দিন’ । বসিরহাট প্রচারে বেরিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা । বিজেপি নেতার এহেন মন্তব্যে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে ।
বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে হিঙ্গলগঞ্জ বিধানসভায় ভোট প্রচারে গিয়ে বিজেপি নেতা কাসেম আলি তৃণমূল নেতাদের কার্যত হুঁশিয়ারি দিলেন । তবে এদিন প্রথম নয়, গত ৪ঠা মে বসিরহাট লোকসভার বাদুরিয়াতেও তিনি ঠিক এই ধরনেরই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন । বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে সভা করতে গিয়ে ফের উসকানিমূলক মন্তব্য করে বসেন তিনি ।
এই ঘটনার পরই তাঁর বিরুদ্ধে সংঘর্ষ ঘটানোর প্ররচনা দেওয়ার মতো অভিযোগ উঠতে শুরু করে । তবে তাঁর পরেও তিনি ব্যবহারে কোনও রকম সংশোধন আনেননি । হিঙ্গলগঞ্জে হুঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে জড়ান তিনি ।
বিজেপি নেতার মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতার এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দেবেশ মন্ডল । এই ঘটনার জেরে তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে কাসেম আলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা জানানো হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

