দীঘায় দেখা মিলল প্রবল জলোচ্ছ্বাসের । তীব্র গরমের মাঝে অনাকাঙ্খিত জলোচ্ছ্বাসে কার্যত স্বস্তির নিশ্বাস ফেললেন স্থানীয় বাসিন্দারা । আনন্দের জোয়ারে ভাসলেন পর্যটকরাও ।
একটানা তীব্র গরমের পর মরশুমের প্রথম কালবৈশাখীর হাত ধরে সারা দক্ষিণ বঙ্গের মতন এক ধাক্কায় প্রকৃতির তাপমাত্রা অনেকখানি কমেছে সৈকত শহর দীঘাতেও । আকাশে হালকা মেঘ সাথে ঠান্ডা দখিনা বাতাসের হাত ধরে দীঘায় হাজির প্রবল জলোচ্ছ্বাস ।
বৈশাখ মাসের গরমের মাঝে অনাকাঙ্খিত জলোচ্ছ্বাসে তাই আনন্দের জোয়ারে ভাসলেন দীঘায় উপস্থিত পর্যটকরা । পাশপাশি গরমের ছুটি চলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠাগুলিতে । স্বাভাবিকভাবেই দীঘায় পর্যটকদের ভীড় রয়েছে । ফলত বাচ্চা থেকে বয়স্ক সকলেই মেতে উঠেছেন সামুদ্রিক জলোচ্ছ্বাসে শরীর ভেজানোর আনন্দে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

