বাংলার ভোটে বাড়তি নজর, একইদিনে ৪ টি সভা মোদীর, কবে আসছেন?

লোকসভা নির্বাচনে বাংলায় বিশেষ নজর রেখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বেশ কয়েকবার ভোট প্রচার করতে বঙ্গ সফরে এসেছেন। চলতি সপ্তাহে ফের একবার বাংলায় আসছেন তিনি। চতুর্থ দফার ভোটের আগে একইদিনে চারটি সভা করবেন তিনি। কবে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী?

আগামী ১৩ মে চতুর্থ দফার ভোট গ্রহণ। বাংলার আট কেন্দ্রে নির্বাচন রয়েছে। তার আগে ১১ মে বাংলায় আসছেন নরেন্দ্র মোদী। ওইদিন কোনও কর্মসূচি নেই তাঁর। পরের দিন অর্থাৎ ১২ মে ব্যারাকপুর, হুগলী, হাওড়া, আরামবাগে পরপর সভা করবেন প্রধানমন্ত্রী। ব্যারাকপুরের ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রথম সভা করবেন তিনি। তারপর হুগলীর চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও আরামবাগের পুরশুরাতে বিজেপি প্রার্থী অমর কান্তি দিগর এবং হাওড়ায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদী। আগামী ২০ মে, পঞ্চম দফায় এই কেন্দ্রগুলিতে ভোট হবে।

গত শুক্রবার রাজ্যে তিনটে সভা করেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক সপ্তাহের মধ্যে ফের বাংলায় আসছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,  ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলায় কার্যত ধস নেমেছে বিজেপির ভোটব্যাঙ্কে। একের পর এক নির্বাচনে আশাভঙ্গ হয়েছে। এই লোকসভা নির্বাচনে ফলাফল পাল্টাতে মরিয়া বিজেপি নেতৃত্ব। আর সেই লক্ষ্যে এখনও পর্যন্ত বাংলায় ১২ টি সভা করেছেন নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) দফায় দফায় বাংলায় এসে প্রচার করছেন। সোমবার বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে সভা করেন তিনি। আগামীকাল অর্থাৎ ৮ মে আসানসোল, বীরভূম ও বনগাঁ কেন্দ্রের ভোট প্রচারে বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube