দিল্লি দখলের লড়াইয়ে মঙ্গলবার ছিল লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব । সকাল থেকেই লম্বা লাইন দেখা যায় ভোটকেন্দ্রেগুলিতে । ১০ রাজ্য, ২ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলল মপ্নগল্বার ।
৯৩টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলল । ভোট হয় অসমের ৪টি, বিহারের ৫টি কেন্দ্রে । একই সঙ্গে ছত্তিশগড়ের ৭টি , গোয়ার ২ কেন্দ্রে ভোট চলে আজ । পাশাপাশি, ভোট চলে গুজরাতের ২৬টি লোকসভা কেন্দ্রেও । কর্নাটকের ১৪টি, মধ্যপ্রদেশের ৮টি আসনে ভাগ্যনির্ধারণ পর্ব চলে জোর কদমে । অন্যদিকে ভোট গ্রহণ চলে উত্তরপ্রদেশের ১০টি, মহারাষ্ট্রের ১১টি কেন্দ্র সহ দাদরা ও নগর হাভেলির ২ কেন্দ্রেও । ভোট উৎসব জড়ায় বাংলার ৪টি আসনও । মুর্শিদাবাদের ২টি, মালদহের ২ আসনে মঙ্গলবার চলে ভোটগ্রহণ ।

মঙ্গলবার আহমেদাবাদ কেন্দ্রে ভোট দান করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ভোট দেওয়ার মাধ্যমে সমগ্র দেশবাসীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অংশ নেওয়ার জন্য আহ্বান জানালেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

