উলুবেড়িয়া ম্যারেজ হল থেকে সন্দেশলখালি থেকে আগত ১১ জন মহিলা ও ২ জন পুরুষকে আটক করে পুলিশ । মঙ্গলবার তাঁদের আটক করে উলুবেড়িয়া থানায় নিয়ে যাওয়া হয় । থানার সামনে বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয়ে যায় পুলিশের ধস্তাধস্তি । একই সঙ্গে পদ্ম শিবিরের পক্ষ থেকে অভিযোগ আনা হয়, আটক মহিলাদের খোঁজ মিলছিল না ।
উল্লেখ্য, সন্দেশখালি এলাকা থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে সেখানকার মহিলারা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার কাজে যাচ্ছেন । জানা যায়, তাঁদের উদ্যেশ্য মূলত সন্দেশখালীর ঘটনা মানুষের সামনে তুলে ধরা । বিজেপির দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি দল এভাবে হাওড়া জেলায় এসেছিলেন । এবং কয়েকদিন প্রচার চালানোর পর ফিরেও যান তাঁরা ।
দলীয় সূত্রে আরও জানা যায় গতকাল, সোমবার, নতুন একটি দল হাওড়ার উলুবেড়িয়া এসেছিলেন । তাঁদের পুলিশ আটক করে ।
সন্দেশখালি কান্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান সহ মোট চারজনকে ১৪ দিনের জেল হেফাজত শেষ হওয়ার পর মঙ্গলবার ফের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। শেখ শাহজাহান, ভাই শেখ আলমগির, শিবু হাজরা ও দিদার বাক্স এই চারজনকে এদিন আলিপুর সেন্ট্রাল জেল থেকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালতে যাওয়ার পথে শাহজাহানকে প্রশ্ন করা হয় সন্দেশখালি বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে শাহাজান বলেন, ওটা এডিট করা নয়, সত্যি কারের ভিডিও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

