প্রচার চলাকালীন বড় বিপদের মুখে সায়নী ঘোষ (Saayoni Ghosh)। অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাদবপুরের তৃণমূলের তারকা প্রার্থী। সোমবার বিকেলে ঝড় বৃষ্টির মধ্যেই প্রচার করছিলেন তিনি। সেইসময়েই ছাদ খোলা গাড়ির সামনে একটি গাছের ডাল ভেঙে পড়ে। এরপরই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে।
তাপপ্রবাহ থেকে মুক্তি দিয়ে সোমবার বিকেলেই কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। ভাঙড়ের বামনঘাটা, বেঁওতা ১ ও বেঁওতা ২ অঞ্চলে নির্বাচনী প্রচার করছিলেন সায়নী ঘোষ। আচমকা দমকা হাওয়ার জেরে তৃণমূলের র্যালির সামনে গাছের ডাল ভেঙে পড়ে। বিপাকে পড়ে তড়িঘড়ি দলের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় তাঁকে।
স্বস্তির বৃষ্টিও বাংলার একাধিক পরিবারের কাছে হয়ে উঠেছিল অভিশাপ। গতকালের ঝড়-তাণ্ডবে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘গতকাল রাতে বজ্রপাত ও ঝড়ের তাণ্ডবে ৯ জন (পূর্ব বর্ধমানে ৫, পশ্চিম মেদিনীপুরে ২, পুরুলিয়ায় ২), নদিয়ায় দেওয়াল ধসে ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় গাছ ভেঙে মৃত্যু হয়েছে একজনের। আমাদের জেলা প্রশাসন নির্দেশিকা মেনেই সর্বক্ষণ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং যথাসম্ভব সাহায্যের চেষ্টা করছে।‘
উল্লেখ্য, আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝেঁপে বৃষ্টি নামে। পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায় ব্যাপক তাণ্ডব দেখা যায়। একাটানা বেশ কিছুক্ষণ মুষলধারে বৃষ্টি হয়। সেইসঙ্গে চলে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। আজও একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

