নিজের স্কুলেই প্রিসাইডিং অফিসারের দায়িত্বে প্রধান শিক্ষিকা! উঠল ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

মঙ্গলবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল এক প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে । অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি । জানা যায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওই বিদ্যালয়েরি প্রধান শিক্ষিকা । এই নিয়েই শুরু হয় উত্তেজনা ।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শংকর ঘোষ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত আজিমগঞ্জ শহরের রায় বাহাদুর সিংহ উচ্চ বিদ্যালয়ের ১০ নম্বর বুথে পৌঁছন । সেখানে গিয়ে তিনি দেখেন ওই বুথের মধ্যে প্রিসাইডিং অফিসার হয়ে রয়েছেন রুবিনা খাতুন যিনি ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষিকা ।

অন্যদিকে কমিশনের নিয়ম অনুযায়ী যেই বিদ্যালয়ের শিক্ষিকা একই বিদ্যালয়ে দায়িত্বে থাকতে পারেন না । এখানেই প্রশ্ন ওঠে তাহলে কিভাবে রায় বাহাদুর সিংহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংশ্লিষ্ট কেন্দ্রে ডিউটি করছেন?

এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানান বিজেপির প্রার্থী গৌরী শংকর ঘোষ । ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিনা খাতুন নিজেই সেকথা তার স্বীকার করেছেন । ঘটনার জেরে সাময়িক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube