হরিহরপাড়ার বোমাবাজির ঘটনায় রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের

হরিহরপাড়াতে অঞ্চল কংগ্রেস সভাপতির বাড়িতে বোমাবাজির ঘটনায় এবার অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছিল জাতীয় নির্বাচন কমিশন ।মঙ্গলবার তৃতীয় দফার লোকসভা নির্বাচনের দিন ফের উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ।

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জেলা নির্বাচনী আধিকারিকের পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয়, ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে । এই ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকায় ।

এই ঘটনায় কংগ্রেসের অভিযোগ, ভোটারদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube