মুর্শিদাবাদের ডোমকল দক্ষিণ নগর মাঠপাড়ার ১৪৫ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠল । মঙ্গলবার লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণে এমনই অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ।

এদিনের ঘটনায় জানা যায়, ভোটদাতাদের মারধর করার অভিযোগ ওঠে । একই সঙ্গে খবর মেলে দুষ্কৃতীরা বুথ জ্যাম করার চেষ্টা চালায় ।

ঘটনার অভিযোগ পেয়েই পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে । একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনীও । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । অবশেষে ধাওয়া করে দুষ্কৃতীদের ধরে ফেলে পুলিশ । মঙ্গলবারের এই ঘটনায় ফের কাঠগড়ায় তৃণমূল ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

