ভুয়ো এজেন্ট ইস্যুতে মঙ্গলবার রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন । জানা যায় বুথ থেকে এবার ভুয়ো এজেন্ট ধরেন সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম । মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের লোচনপুরে বুথে ঢুকে জাল এজেন্টকে টেনে বের করেন মহম্মদ সেলিম । ঘটনাটি ঘটে গোপীনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রে ।
সিপিএমের এজেন্টের ফর্ম নিয়ে বুথের ভিতর অন্য দলের ‘ভুয়ো’ এজেন্ট বসেছিল বলে অভিযোগ ওঠে ৷ একই সঙ্গে আরও অভিযোগ, প্রকৃত সিপিএম প্রার্থীকে বুথে ঢুকতে না দিয়ে ওই ‘ভুয়ো’ এজেন্ট ভিতরে ঢুকে যায় ৷ কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম ঘটনার খবর পেয়ে পৌঁছন এলাকায় ৷
এরপর তিনি নিজে বুথে পৌঁছে এজেন্টের কাগজপত্র খতিয়ে দেখে তাঁকে পুলিশের হাতে ধরিয়ে দেন ৷ গ্রেফতার করা হয় ওই ‘ভুয়ো’ এজেন্টকে ৷ ভুয়ো এজেন্ট হওয়ার কথা স্বীকারও করেন সংশ্লিষ্ট ব্যক্তি ৷ এই ঘটনায় সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব কমিশনের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

