রাজ্যও জুড়ে চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব । তা সত্ত্বেও মঙ্গলবার মুর্শিদাবাদে সাতসকালে চলল বোমাবাজি । হরিহরপাড়ায় কংগ্রেস সভাপতির বাড়িতেই চলল বোমাবাজি । তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে ফের কাঠগড়ায় শাসকদল ।

মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকায় বোমাবাজির ঘটনা প্রকাশ্যে এল । কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে করা হয় এই বোমাবাজি । নির্বাচনের দিনেও অশান্ত হয়ে উঠল এলাকা । বোমাবাজির ঘটনায় স্বাভাবিকভাবেই ছড়াল উত্তেজনা ।
কংগ্রেসের অভিযোগ ভোটারদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

