মঙ্গলবার রয়েছে তৃতীয় দফার লোকসভা নির্বাচন । আর মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা । একদিকে চলছে বোমাবাজি তো, অন্যদিকে ভুয়ো এজেন্টের খবর উঠে আসছে প্রকাশ্যে ।
এদিন ভুয়ো এজেন্ট ধরলেন সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম । মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের লোচনপুরে বুথে ঢুকে জাল এজেন্টকে টেনে বের করলেন মহম্মদ সেলিম । এই ঘটনায় জানা যায়, গোপীনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রে অভিযোগ ওঠে সিপিএমের এজেন্টের ফর্ম নিয়ে অন্য দলের এক ‘ভুয়ো’ এজেন্ট বসেছিল ৷
অভিযোগ তোলা হয়, প্রকৃত সিপিএম প্রার্থীকে বুথে ঢুকতে না দিয়ে ওই ‘ভুয়ো’ এজেন্ট ভিতরে ঢুকে যায় ৷ কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম ঘটনার খবর পেয়ে পৌঁছন এলাকায় ৷ মহম্মদ সেলিম নিজে বুথে পৌঁছে এজেন্টের কাগজপত্র খতিয়ে দেখে তাঁকে পুলিশের হাতে ধরিয়ে দেন ৷ পরবর্তীকালে গ্রেফতার করা হয় ওই ‘ভুয়ো’ এজেন্টকে ৷ ভুয়ো এজেন্ট হওয়ার কথা স্বীকারও করেন সংশ্লিষ্ট ব্যক্তি ৷
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

