পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় পেশ রিপোর্ট!

সোমবার হুগলির পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হয় ১ কিশোরের । এদিনের বিস্ফোরণে, হাত উড়ে যায় ১ কিশোরের, গুরুতর জখম হয় আরও ২ কিশোর । এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর । সেই রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে পাঠানো হয় জাতীয় নির্বাচন কমিশনকে ।

মূলত দু’ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের তরফ থেকে । সিইও দফতর সূত্রের খবর এই ঘটনায় মূলত দুটো রিপোর্ট এসে পৌঁছেছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে । একটি রিপোর্ট দিয়েছেন রাজ্য পুলিশের নোডাল অফিসার, এবং অপর রিপোর্টটি দিয়েছেন জেলার এসপি ও জেলা নির্বাচনী আধিকারিক ।

এই দুই রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে, তাতে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সাফ জানিয়ে দিয়েছে :- ‘হুগলির এই ঘটনার সঙ্গে, নির্বাচনের কোন সম্পর্ক নেই । কারণ এই বোমা বিস্ফোরণের ঘটনা পারিবারিক শত্রুতার জেরে, এর মধ্যে রাজনৈতিক কোন রং নেই’ ।

নির্বাচন কমিশন সূত্রের খবর, দু’টি রিপোর্টে উল্লেখ করা হয়, আজ সকাল ন’টায় ওসি পান্ডুয়া তিনি একটি ইনফরমেশন পেয়েছিলেন নেতাজি পল্লীর কাছে একটি বোমা বিস্ফোরণ হয়েছে । তবে স্থানীয় সূত্রে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন, সকাল ৮ টা বেজে ৪৫ মিনিট নাগাদ স্থানীয়রা একটি বোমা বিস্ফোরণের শব্দ পান । সেখানে স্থানীয় বাসিন্দারা পৌঁছতেই লক্ষ্য করেন, বোমা বিস্ফোরণের জেরে এক ১২ বছরের কিশোরের মৃত্যু হয়েছে । মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস ।ঘটনায় আরও দু’জন কিশোরের জখম হওয়ার কথা বলা হয় । তাদেরও দু’জনের বয়স ১২ বছর । একজনের নাম রূপম বল্লভ, অপরজনের নাম সৌরভ চৌধুরী । খবর পাওয়া মাত্রই পুলিশ আধিকারিকরা প্রচুর ফোর্স নিয়ে পৌঁছন ঘটনাস্থলে । ঘটনার তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকরা । এবং যেই দুই কিশোর জখম হয়েছে তাদের চিনসুড়া হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় ।

প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকরা জানতে পারেন, জখম হওয়া রুপম বল্লভের মায়ের নাম রিতা বল্লভ । তাঁর স্বামী ছিলেন সুখদেব বল্লভ । তবে তাঁর সঙ্গে বিবাহিত থাকাকালীন এই রিতা বল্লভের সঙ্গে দেবা সরকার নামে এক ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয় । এরপর রিতা তাঁর স্বামী সুখদেব বল্লভকে ডিভোর্স দিয়ে, দেবা সরকারকে বিয়ে করেন বলে উল্লেখ করা হয় । এরপর থেকেই পারিবারিক শত্রুতা বাঁধে তাঁদের মধ্যে। সেই শত্রুতা থেকেই বোমা বিস্ফোরণের মত ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানাছে পুলিশ ।

কিন্তু এরপরেই কমিশন থেকে শুরু করে প্রত্যেকের মধ্যেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পারিবারিক শত্রুতার জেরে শেষ মেষ বোমা বিস্ফোরণের ঘটনা? পাশাপাশি লোকসভা নিওরবাচনের মাঝে এই ধরণের ঘটনা আরও বেশি করে প্রশ্ন উস্কে দেয় । তাই এই দুটি রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ফরোয়ার্ড করা হয় জাতীয় নির্বাচন কমিশনকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube