অবৈধ মাটির খাদানে হানা বিধায়কের! চলল অভিযোগের তির

সোমবার অবৈধ মাটির খাদানে হানা দিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর । অবৈধ মাটি খাদান চালানোর অভিযোগে তিনি দুষলেন শাসকদলেই । বিধায়ককে পাল্টা আক্রমণ করতে ছাড়লেন না তৃণমূলকে, পাল্টা দিল তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসও ।

সোমবার দুপুরে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর উত্তর ২৪ পরগনা জেলার ইছাপুর ১ নম্বর পঞ্চায়েতের বেশ কয়েকটি মাটির খাদানে হানা দেন । বিধায়কের অভিযোগ, তৃণমূলের মদতে পুলিশ-প্রশাসনের সাহায্যে অবৈধ মাটির খাদান চলছে । বিভিন্ন জায়গায় তিনি হানা দিয়ে দেখেন, নিয়মের বাইরে মাটি কাটা হয়েছে । তাঁর দাবি, কোথাও ১০ ফুট তো কোথাও ১২ ফুট করে কাটা হয়েছে মাটি । কোথাও আবার ১৪ ফুট মাটি কেটে নেওয়া হয়েছে ।

বিধায়কের দাবি, বারবার প্রশাসনকে জানিও কোনও কাজ হয়নি । পাশাপাশি এই ঘটনায়, বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি । সুব্রত বলেন, ‘অবৈধ মাটির খাদান থেকে টাকা নেন বিশ্বজিৎ দাস । পুলিশ অফিসাররাও বিশাল টাকা নিয়ে এই সমস্ত মাটির খাদান চালাচ্ছেন’ । গাইঘাটার বিভিন্ন এলাকায় এরকম অবৈধ একাধিক মাটির খাদান চলছে বলে তাঁর অভিযোগ ।

অপরদিকে বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ পাল্টা বলেন, ‘বিধায়ক হওয়ার তিন বছর পর সুব্রত ঠাকুরের বেআইনি মাটি খাদানোর কথা মনে পড়ল ? আসলে তাঁর ভাই শান্তনু ঠাকুরের হার নিশ্চিত বুঝেই এখন তিনি এসব করছেন’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube