অমিল পরিষেবা, ভোট বয়কটের ডাক স্থানীয়দের!

এলাকায় পানীয় জল নেই । একই রকমভাবে অমিল পাকা রাস্তা সহ পাকা নর্দমাও । তাই এবার আর ভোট নেই । সোমবার ডোমজুড়ে একাধিক পরিষেবার দাবিতে বিক্ষোভে শামিল হলেন এলাকার বাসিন্দারা ।

পরিশুদ্ধ পানীয় জল, নিকাশি ব্যবস্থা সহ রাস্তার দাবিতে সোমবার হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ এলাকার মানুষ এবার নামলেন পথে । হাতে প্ল্যাকার্ড নিয়ে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ।

পাসধপাশি তাঁদের আরও অভিযোগ আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন জানালেও তাঁরা বঞ্চিত রয়েছেন । এই সকল অভিযোগ তুলে শুধু বিক্ষোভ দেখানোই নয়, ক্ষুব্ধ বাসিন্দারা জানান, তাঁদের দাবি না মানলে ভোট বয়কটের পথে যাবেন তাঁরা ।

উল্লেখ্য, এলাকাটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আওতায় থাকা হাওড়ার ডোমজুড় উত্তর ঝাপড়দহ ১ নম্বর পোল এলাকা । তবে নির্বাচনের আবহে কী ব্যবস্থা নেওয়া হবে এই পরিস্থিতির সেটাই এখন দেখার বিষয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube