মমতা ৫ বছর দুর্গাপুরে থাকলেও জিততে পারবেন না: অমিত শাহ

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পাঁচ বছর দুর্গাপুরে থাকলেও জিততে পারবেন না, সোমবার ভোট প্রচারে এসে এমনই দাবি করলেন অমিত শাহ। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনেই দুর্গাপুরে সভা করেন তিনি। এদিন শাসক দলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তৃতীয় দফার ভোটের আগের দিন, সোমবার বাংলায় আরও একবার নির্বাচনী প্রচারে আসলেন অমিত শাহ (Amit Shah)। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে রোড শো শেষ করে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে জনসভা করেন তিনি। সেখানেই সভামঞ্চ থেকে একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন শাহ। মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ সম্বোধন করে তিনি বলেন, ‘বিজেপিকে হারাতে দুর্গাপুরে ১৫ দিন ধরে প্রচার করেছেন দিদি। আমি চ্যালেঞ্জ করছি দিদি পাঁচ বছর দুর্গাপুরে থাকলেও জিততে পারবেন না।‘ যোগ করেন, ‘শিল্পনগরী দুর্গাপুরে অপরাধের কারখান তৈরি করেছেন দিদি।‘

ইন্ডিয়া জোটের বিরুদ্ধে সরব হন অমিত শাহ। দাবি করেন, ইন্ডিয়া জোটের ১২ লক্ষ কোটির দুর্নীতি রয়েছে। দিদির মন্ত্রীদের বাড়ি থেকে নগর ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। ঝাড়খণ্ডে একজন কংগ্রেস সাংসদের বাড়ি থেকে ৩৫০ কোটি টাকা  নগদ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতেই ঝাড়খণ্ডের এক মন্ত্রীর বাড়ি থেকে ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে। নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন, পরে প্রধানমন্ত্রী হলেন, গত ২৩ বছরে তাঁর বিরুদ্ধে ২৫ পয়সার দুর্নীতির অভিযোগ নেই।‘     

দুর্গাপুরের সভা থেকে CAA নিয়ে কথা বলেন অমিত শাহ। তাঁর স্পষ্ট বার্তা, ‘তৃণমূল যাই করুক না কেন হিন্দুদের নাগরিকত্ব দেওয়া থেকে আটকাতে পারবে না।‘ প্রসঙ্গত, আগামী ১৩ মে, চতুর্থ দফায় ভোট গ্রহণ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। গতবারে এই আসনে জয় পেয়েছিলেন বিজেপির প্রার্থী এসএস আলুওয়ালিয়া। এবার তাঁকে আসানসোল কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে। ২০১৯ সালে মেদিনীপুর থেকে জয় পাওয়া দিলীপ ঘোষকে নিয়ে আসা হয়েছে বর্ধমান দুর্গাপুরে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube