নির্বাচনী বঙ্গে অস্ত্রভাণ্ডার! তৎপর জাতীয় নির্বাচন কমিশন

ভোটমুখী বঙ্গে প্রকাশ্যে এল অস্ত্রের রমরমা ! নরেন্দ্রপুর, গড়িয়া, বারাসত । একের পর এক জায়গা থেকে উদ্ধার হয়ে চলে অস্ত্র-বোমা । কী উদ্দ্যেশ্যে এই বিশাল পরিমাণ বোমা-অস্ত্র মজুত রাখা হয়েছিল? উত্তর খুঁজতে মরিয়া জাতীয় নির্বাচন কমিশন । জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করল কমিশন ।

নরেন্দ্রপুর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ত্রিশ রাউন্ড কার্তুজ সহ বোমা বানানোর মসলা ও আরও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয় । নরেন্দ্রপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন । কী কী অস্ত্র উদ্ধার হয়েছে তা জানতে চেয়ে রিপোর্ট চায় কমিশন । একই সঙ্গে এই ঘটনায় মোট কতজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাও জানতে চায় কমিশন । পাশাপাশি কেন এত অস্ত্র মজুত ছিল, বিষয়টা নিয়ে জেলা পুলিশের কী ভূমিকা ছিল, সবটা রিপোর্টে উল্লেখ করতে হবে বলে নির্দেশ দেয় কমিশন ।

শুধু তাই নয়, বোমা বিস্ফোরণের ঘটনায় হুগলি জেলার পাণ্ডুয়ায় প্রাণ হারায় ১০ বছর বয়সী এক কিশোরও; আহত হয় আরও ২ বালক । পাণ্ডুয়া-কাণ্ডে ‘অ্যাকশন টেকেন’ রিপোর্টও তলব করে কমিশন ।

ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন । এরই মধ্যে দিকে দিকে উদ্ধার হয়ে চলেছে বোমা, বারুদ, আগ্নেয়াস্ত্র । নরেন্দ্রপুরের পাশাপাশি বারাসত অঞ্চল থেকেও উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র । একই রকমভাবে অস্ত্র উদ্ধার গড়িয়ার বাহান্ন পল্লী থেকেও । প্রশ্নের মুখে পড়ে যায় প্রশাসনের ভূমিকা । ভোটের আগে পরপর বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠছে জাতীয় নির্বাচন কমিশনও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube