লোকসভা নির্বাচনের আগে বঙ্গে যেন চলছে অস্ত্রের রমরমা । রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুরে উদ্ধার হল প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র । একই সঙ্গে উদ্ধার হয় আরও অনেক সামগ্রী । ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় ।
পুলিশ সূত্রে খবর, নরেন্দ্রপুর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ত্রিশ রাউন্ড কার্তুজ সহ বোমা বানানোর মসলা ও আরও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয় । রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুরের ৫২ পল্লী এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ । ২টি ৭এমএম পিস্তল, ৩০ রাউন্ড কার্তুজ । আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ৫ কিলো বোমা বাধার মসলা উদ্ধার করা হয় বলেও খবর নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে ।
এই ঘটনায় নাম জড়ায় কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রের । সেই ছাত্র সহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ । এত পরিমাণ অস্ত্রের উৎসের তদন্তে নামে পুলিশ । পাশাপাশি তদন্ত করে দেখা হচ্ছে ধৃতদের সঙ্গে অস্ত্র পাচার চক্রের কোনও যোগ রয়েছে কি না ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

