বারাসত থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গাঁজা! পুলিশের জালে ৩ দুষ্কৃতী!

ভোটের মুখে বারাসতে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হল । রবিবার গোপন ডেরায় অভিযান চালিয়ে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও গাঁজা । পুলিশের জালে ধরা পড়ল তিন দুষ্কৃতী । লোকসভা নির্বাচনের মুখে বারাসতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিনের ঘটনায় জানা যায়, বারাসতরে এক গোপন ঠেকে তল্লাশি চালায় পুলিশ । ঘটনায় জড়িত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ । তবে ঘটনার সূত্রপাত হয় গত ২৫ এপ্রিল । পুলিশের হেফাজতে থাকা সাত অভিযুক্তকে নিয়ে তল্লাশিতে নেমে এদিন পুলিশ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল । সঙ্গে উদ্ধার করা হয়েছে ৩০ কেজি গাঁজা । সঙ্গে গ্রেপ্তার করা হল আরও তিনজনকে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল বারাসতের বনমালীপুর এলাকা থেকে পুলিশ একটি সন্দেহভাজন গাড়ি আটক করেছিল । তখন ২৭ কেজি গাজা উদ্ধার হয়েছিল । সেদিন পুলিশ ওই গাড়ি থেকে সাত জনকে গ্রেফতার করেছিল । ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে পুলিশ আগ্নেয়াস্ত্রগুলির সন্ধান পায় । তবে ভোটের আগে এই ধরণের আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube