প্রায় আড়াই লক্ষ ছাত্র-ছাত্রীর ভাগ্য নির্ধারণ হবে সোমবার। আগামীকাল আইসিএসই (ICSE) ও আইএসসির (ISC) ফল ঘোষণা হবে। রবিবার দুপুরে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানাল সিআইএসসিই (Council For The Indian School Certificate Examinations)। কটা থেকে কোথায় রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা?
সোমবার, ৬ মে ২০২৪, সকাল ১১ টায় আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হবে। cisce.org– ওয়েবসাইটে নিজেদের ইউআইডি (UID) নম্বর দিলেই পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট স্কুলগুলিতে মার্কশিট পাঠানো হবে। তারপরই নিজেদের মার্কশিট সংগ্রহ করতে পারেব পরীক্ষার্থীরা। আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল একইসাথে প্রকাশ করা হয়। এবছরও তার ব্যতিক্রম হল না।
২০২৪ সালে আইসিএসই পরীক্ষা শেষ হয়ছিল গত ২৮ মার্চ। দেড় মাসের কিছু কম সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে । এবছর দেশজুড়ে আইএসসি-র পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আড়াই লক্ষ।
চলতি বছরের আইএসসি-র কেমিস্ট্রি এবং সাইকোলজি পরীক্ষায় বিভ্রাট দেখা গিয়েছিল। প্রশ্ন নিয়ে গণ্ডগোল শুরু হয়েছিল যার ফলে কেমিস্ট্রি পরীক্ষার দু ঘণ্টা আগে পরীক্ষা স্থগিত রাখা হয়। গত ২১ মার্চ সেই পরীক্ষা হয়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

