পাওনা টাকা দেওয়ার নাম করে ডেকে নিয়ে বন্ধুকে খুনের চেষ্টা করার অভিযোগ উঠল । রবিবারের এই হাবড়ায় আটক করা হয় তিন যুবককে ।
পাওনা টাকা দেওয়ার নাম করে ডেকে নিয়ে বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়ার রাউতারা পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায় । গুরুতর জখম অবস্থায় ওই যুবক বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
এদিনের ঘটনায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোষপাড়ার বাসিন্দা অভিষেক ঘোষের সঙ্গে পাশের গ্রামের মোকসেদুর রহমানের বন্ধুত্ব ছিল । অভিষেক মোকসেদুরকে বেশ কিছু টাকা ধার দিয়েছিলেন বলেও জানা যায় । কিন্তু পাওনা টাকা ফেরত চাইতেই দু’জনের মধ্যে বিরোধ শুরু হয় ।
পরবর্তীকালে রবিবার রাতে টাকা ফেরত দেওয়ার নাম করে মোকসেদুর অভিষেককে একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যায় বলে সূত্রের দাবি । সেখানে সে তাঁর গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেয় । অভিষেক কোনও রকমে সেখান থেকে পালিয়ে আসেন । চিকিৎসার জন্য তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছে । তবে মূল অভিযুক্ত মোকসেদুর এখনও পলাতক বলে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

