প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ঘোষণা হয়ে গেল ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। একইসঙ্গে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক কবে হবে তাও জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। এবারের মত আগামী বছরেও ফেব্রুয়ারি মাসে শুরু হবে পরীক্ষা।

২০২৫-এ মাধ্যমিক শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। কোন দিন কোন পরীক্ষা, রইল সূচি।
১৪ ফেব্রুয়ারি, ২০২৫- প্রথম ভাষা (বাংলা)
১৫ ফেব্রুয়ারি, ২০২৫- দ্বিতীয় ভাষা (ইংরেজি)
১৭ ফেব্রুয়ারি, ২০২৫- ইতিহাস
১৮ ফেব্রুয়ারি, ২০২৫- ভূগোল
১৯ ফেব্রুয়ারি, ২০২৫- জীবন বিজ্ঞান
২০ ফেব্রুয়ারি, ২০২৫- ভৌত বিজ্ঞান
২২ ফেব্রুয়ারি, ২০২৫- গণিত
২৪ ফেব্রুয়ারি, ২০২৫- ঐচ্ছিক বিষয়।

লোকসভা নির্বাচনের কারণে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছিল। ফেব্রুয়ারির ২ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত চলেছিল পরীক্ষা। আগামী বছর পিছিয়ে দেওয়া হল মাধ্যমিক। ২০২৫-এ ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি ছুটি রয়েছে। সেইমত পরিস্থিতি বিবেচনা করেই সূচি ঠিক করা হয়েছে বলে খবর।

২০২৪ সালের মাধ্যমিকে প্রথম স্থানে রয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচুড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থানে সাম্যপ্রিয় গুরু, তার প্রাপ্ত নম্বর ৬৯২। ৬৯১ নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় হয়েছে বীরভূমের পুষ্পিতা বাসুরি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন্র নৈঋতরঞ্জন পাল, বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ। পর্ষদের তথ্যানুযায়ী, প্রথম দশে রয়েছে ৫৭ জন পরীক্ষার্থী। প্রথমে দশে জায়গা করেছে কলকাতার সোমদত্তা সামন্ত। কমলা গার্লস হাইস্কুলের ছাত্রী মাধ্যমিকে দশম স্থানে রয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

