কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা!

আবারও জঙ্গি হামলার কবলে পড়তে হল ভারতীয় বায়ুসেনার কনভয়কে । শনিবার এই হামলা চলে জম্মু কাশ্মিরের পুঞ্চে । কাশ্মীরের পুঞ্চে সুরানকোটের উপর দিয়ে যাচ্ছিল বায়ুসেনার কনভয় যাচ্ছিল । সেই সময়েই কনভয়কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা । গুলির জেরে কনভয়ের গাড়িটির উইন্ডশিল্ডে ব্যপকভাবে ক্ষতিগ্রস্তও হয় । পাল্টা গুলি চালানো হয় বায়ুসেনার পক্ষ থেকেও ।

শনিবারের এই ঘটনায় জানা যায়, দু’পক্ষের গুলিতে শহিদ হন বায়ুসেনার এক জওয়ান, আহত হয়েছেন একাধিক জওয়ান । আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর । আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর । ঘটনার পর জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানা যায় । ইতিমধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলেছে রাষ্ট্রীয় রাইফেলস । পাশাপাশি জানা যায় এলাকা জুড়ে তল্লাশি অভিযানও চালান তাঁরা ।

তবে সারা দেশ জুড়ে যখন চলছে লোকসভা নির্বাচন, তার মধ্যে এই ধরণের জঙ্গি হামলা কিছুটা হলেও শোরগোল ফেলেছে । এই ঘটনার পর আবারও চাঞ্চল্য ছড়ায় ভূস্বর্গে । স্বাভাবিকভাবেই আতঙ্কিত রয়েছেন উপত্যকার বাসিন্দারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube