হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলা দলিত ছিলেন না বলে দাবি করে ক্লোজার রিপোর্ট পেশ করল তেলঙ্গানা পুলিশ । একই সঙ্গে এই মামলায় অভিযুক্তদের ক্লিনচিট দেওয়া হয় বলেও জানা যায় । পুলিশের দাবি নকল জাতিগত শংসাপত্র পেশ করেছিলেন রোহিত । সেই তথ্য প্রকাশ্যে আসার ভয়েই আত্মঘাতী হন তিনি ।
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলার মৃত্যুতে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ । ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ে থেকে বিতাড়িত হওয়ার পর আত্মঘাতী হন তিনি ।ঘটনায় ওঠে র্যাগিংয়ের অভিযোগও । ঘটনায় নাম জড়িয়েছিল একাধিক হেভিওয়েট ব্যক্তিদের । এবার সেই মামলায় অভিযুক্তদের ক্লিনচিট দিয়ে ক্লোজার রিপোর্ট জমা করে করল তেলঙ্গানা পুলিশ । একই সঙ্গে জানিয়ে দেওয়া হল রোহিত ‘দলিত ছিলেন না’ । তাঁর জমা করা কাস্ট সার্টিফিকেট জাল ছিল বলেও জানিয়ে দেওয়া হয় ।
রোহিতের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের তালিকায় ছিলেন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আপ্পা রাও সহ বিজেপির সেকেন্দ্রাবাদের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়, বিধান পরিষদের সদস্য এন রামচেন্দর রাওও ।
তবে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর মৃত ছাত্রের পরিবারের তরফ থেকে উঠতে তাহকে একাফধিক প্রশ্ন । সেই প্রেক্ষিতে তেলঙ্গানার ডিজিপি মামলাটির তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান ।
প্রসঙ্গত উল্লেখ্য, ক্লোজার রিপোর্টটি মার্চ মাসের ২১ তারিখ জমা করা হলেও সেটি শুক্রবার প্রকাশ্যে আসে । অরথার তেলঙ্গানায় লোকসভার নির্বাচনের ঠিক ১০ দিন আগে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

