আনন্দ যেন বেড়ে গেল পাঁচগুন । রবিবার ইসলামপুরের একটি বেসরকারি হাসপাতালে এক নয় দুই নয়, পাঁচ পাঁচটি সন্তানের জন্ম দিলেন বিহারের ঠাকুরগঞ্জের বাসিন্দা তাহেরা বেগম নামে এক প্রসূতি । প্রসূতি এবং পাঁচ সদ্যজাত শিশু সুস্থ আছে বলে প্রসূতি চিকিৎসক ফারজানা জানিয়েছেন । এক সঙ্গে পাঁচ কন্যা সন্তান পেয়ে খুশি তাহেরার পরিবার ।
রবিবার ভোরে তাহেরা প্রসব যন্ত্রনা নিয়ে নার্সিং হোমে ভর্তি হন । পাঁচ কন্যা সন্তানের নরমাল ডেলিভারি করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায় । সদ্যজাত পাঁচ কন্যা সন্তান এবং প্রসূতি প্রত্যেকেই সুস্থ রয়েছে বলে চিকিৎসক ফারজানা জানান । এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম হওয়ার খুশী তাহেরার পরিবার।
চিকিৎসক ফরজানা জানিয়েছেন, গর্ভবতী অবস্থায় ইউএসজি করেই তিনি বুঝতে পেরেছিলেন তাহেরা বেগমের গর্ভে পাঁচ সন্তান রয়েছে । অবশ্য প্রসূতি তাহেরা বেগম একথা জানতে পেরে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন । গর্ভবতী অবস্থায় তাহেরা তাঁর কাছে নিয়মিত চিকিৎসা করাতেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

