রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭ তম অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ । বুধবার বেলুড় মঠে সাংবাদিক সম্মেলন করে এবং প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে এমনটাই জানালেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ ।
স্বামী স্মরনানন্দ মহারাজের দেহবসানের পর অন্তর্বর্তীকালীন অধ্যক্ষর দায়িত্বভার নিয়েছিলেন মঠ ও মিশনের অন্যতম বর্ষীয়ান সহ অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ । রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৬ তম অধ্যক্ষ স্মরণানন্দ মহারাজের দেহাবসনের পর অধ্যক্ষের পদটি শূণ্য হয়েছিল । রামকৃষ্ণ মঠ ও মিশন সূত্রে জানানো হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত এই শতাব্দীপ্রাচীন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অধ্যক্ষের পদ শূণ্য থাকে না ।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল প্রয়াত ষোড়শ অধ্যক্ষের ভান্ডারা অনুষ্ঠানের পর পরবর্তী মাস খানেকের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী অধ্যক্ষ নির্বাচিত করা হয় । ততদিন পর্যন্ত অন্তর্বর্তী অধ্যক্ষ হিসাবে দায়িত্ব সামলেছেন স্বামী গৌতমানন্দ ।
এদিন বেলুড় মঠের তরফে প্রেসিডেন্ট হিসেবে স্বামী গৌতমানন্দের নাম ঘোষণা করা হয় । বেলুড় মঠের তরফে জানানো হয়েছে মঠের অছি পরিষদের প্রবীণ সহঅধ্যক্ষ স্বামী গৌতমানন্দ মহারাজকে অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

