ফের শিরোনামে সন্দেশখালি । শনিবার প্রকাশ্যে উঠে আসে এক চাঞ্চল্যকর ভিডিও (যার সত্যতা যাচাই করেনি নিউজ টাইম বাংলা) । সেই ভিডিওটিকে উদ্দেশ্য করে রবিবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ছেলে জানান, তাঁর বাবাকে ফাঁসানো হয়েছে ।
শনিবারের ওই ভিডিওতে দেখা যায় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করেন, ‘সন্দেশখালির ঘটনা সাজানো’ । আর এই নিয়েই শনিবার তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি । এরপর সিবিআই ডিরেক্টরকে চিঠি দিয়ে তিনি জানান, শুক্রবার চ্যানেল তৈরি করেই এই ভিডিও দেওয়া হয় । তিনি জানান, এআই ব্যবহার করে তাঁর ভিডিও মর্ফ করা হয়েছে । তাঁর অভিযোগ বদল করা হয়েছে তাঁর কণ্ঠস্বরও ।
পাশাপাশি সন্দেশখালি ২ নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ছেলে জানান, তাঁর বাবাকে ফাঁসানো হয়েছে । রবিবার এমনই দাবি তুললেন সন্দেশখালির বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ছেলে জ্যোতির্ময় কয়াল ।
জ্যোতির্ময় এদিন বলেন, ‘ভিডিও মাস্টার এডিট করে আমার বাবার মুখে কথা বসানো হয়েছে । বিচারের জন্য বাবা সিবিআই দফতরে গিয়েছেন । সম্মানের সঙ্গে আমার বাবা বাড়ি ফিরে আসবেন । তিনি আবার সন্দেশখালির নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন’।
পাশাপাশি তিনি আরও জানান, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন । তাঁর দাবি তৃণমূল আরও বড় ষড়যন্ত্র করে তাঁদের আবার ফাঁসাতে পারে । তৃণমূল ষড়যন্ত্র করে তাঁদের খুন করে দিয়ে যেতে পারে বলেও তাঁর আশঙ্কা । আর সেই দোষ চাপিয়ে দিতে পারে বিজেপির ওপরেই, এমনটাই মনে করছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

