অভিজিৎ, শুভেন্দুর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর তৃণমূলের!

শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল । শনিবার অভিজিতের মনোনয়ন পর্বে ব্যাপক উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থলে তৃণমূল ও বিজেপির স্লোগান-পাল্টা স্লোগান চলে । ঘটনায় ২ জন আহত হয়েছেন বলে তমলুক থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল ।

শনিবার তমলুকে বিজেপির মিছিলে ছড়ায় ব্যাপক উত্তেজনা । চাকরিহারা শিক্ষকরা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ করছিলেন । সেই স্থান দিয়ে বিজেপির মিছিল যাচ্ছিল বলে সূত্রের খবর । সেই শোভাযাত্রাকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকেন তৃণমূল সমর্থকরা । তার জেরেই শুরু হয় উত্তেজনা ।

জানা যায়, বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । তমলুক হাসপাতাল মোড়ে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে স্লোগান । ঘটনার জেরে পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরাও । তৃণমূল- বিজেপির স্লোগান-পাল্টা স্লোগানে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ।

একই সঙ্গে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের উপর আক্রমণ করার অভিযোগও আনান হয় তৃণমূলের পক্ষ থেকে । তমলুক থানায় অভিযোগ দায়ের করে তৃণমূলের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube