ভোটের মাঝে চুপিসারে রাজ্যে বিদ্যুতের মাশুল বাড়ানোর অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে । রবিবার সামাজিক মাধ্যমে এই নিয়ে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি জানা ব্বিদ্যুতের দাম না বাড়ানো হলেও বদল আনা হয়েছে টয়ারিফ স্ল্যাবে ।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন নিজের এক্স হ্যান্ডেলে জানান, ভোটের মাঝে চুপিসারে রাজ্যে বিদ্যুতের মাশুল বাড়িয়েছে রাজ্য সরকার । একই সঙ্গে তাঁর আরও অভিযোগ ইউনিট পিছু বিদ্যুতের দাম না বাড়ালেও ট্যারিফ স্ল্যাব এমনভাবে বাড়ানোয় হয়েছে তাতে দেখা যাচ্ছে অবশেষে আমজনতার খরচ বেড়ে যাচ্ছে । এই পোস্টের সঙ্গে তিনি প্রকাশ্যে এনেছেন বিদ্যুতের বিলও ।

এরই পাশাপাশি বিরোধী দলনেতার আরও অভিযোগ, চুপিসারে ও এক প্রকার ঘুরপথে বিদ্যুতের মাশুল বাড়িয়ে জনগণকে কার্যত লুঠ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । তাঁর আরও প্রশ্ন ভোটের মরসুমে মানুষকে না জানিয়েই কী কারণে এই বৃদ্ধি আনা হল?
অন্যদিকে বিদ্যুৎ বন্টন সংস্থা জানায়, এই ঘটনা সম্পূর্ণ সাজানো । যেই বিলটি প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতার, তার সঙ্গে সংস্থার কোনও সম্পর্ক নেই বলেই কর্তারা জানান । তাঁরা আরও জানান, বিদ্যুতের মাশুল বাড়ানো হয়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

