কংগ্রেস-তৃণমূলের পোস্টার বিতর্ক! অভিষেকের রোড শোয়ের আগে উত্তপ্ত সামশেরগঞ্জ!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রাক্কালে সামসেরগঞ্জের কাকুড়িয়া সহ একাধিক জায়গায় তৃণমূলের পোষ্টারের উপর পোস্টার মারার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে । শুধু তাই নয়, একই সঙ্গে উঠেছে ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগও । রবিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ।

এদিনের ঘটনার পর, সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের বিরুদ্ধে পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন স্বয়ং সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম । এদিকে কংগ্রেসের বিরুদ্ধে পোস্টার ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করে, এধরনের ঘটনার নিন্দা জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব ।

এই বিষয়ে কংগ্রেস নেতৃত্ব আরও দাবি তোলে, বাইরে থেকে কেউ বা কারা এভাবে তৃণমূলের পোস্টারের উপর কংগ্রেসের পোস্টার বসিয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube