আবারও আধিকারিক বদলের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের

ডায়মন্ড হারবার থানার আইসির পর এবার রানীতলা থানার ওসিকে সরাল জাতীয় নির্বাচন কমিশন । একই সঙ্গে বদল করা হল মালদহ জেলার হাবিবপুর থানার আইসিকেও । লোকসভা নির্বাচনের আগেই আবারও পুলিশ আধিকারিককে বিজ্ঞপ্তি জারি করে বদলের নির্দেশ দেওয়া হয় ।

একের পর এক বদলি নির্দেশ । আগামী মঙ্গলবার মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে । পাশাপাশি আছে ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন । আর এই নির্বাচনের আগেই এবার নির্বাচন কমিশন সরিয়ে দিল রানীতলা থানার ওসিকে । ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীতলা থানার ওসিকে নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে সমস্ত নির্বাচনের কাজ থেকেই তাকে সরানোর হল । পাশাপাশি নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে নির্বাচনের কোন কাজ তিনি করতে পারবেন না ।

এই বিষয়ে আরও জানা যায়, বেশ কিছু দিন ধরেই বিজেপি ও বাম কংগ্রেসের পক্ষ থেকে একাধিক অভিযোগ করা হচ্ছিল রানীতলা থানার ওসির বিরুদ্ধে । ফলে নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তে ওসিকে বদল করে দিল নির্বাচন কমিশন ।

অন্যদিকে সরানো হল মালদহ জেলার হাবিবপুর থানার আইসিকে । রবিবার দুপুর তিনটের মধ্যে তাঁর জায়গায় কাকে আনা হবে তার জন্য তিনজনের নামের প্যানেল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে । কমিশনের নির্দেশ অনুযায়ী হাবিবপুর থানার ওই আইসি আপাতত কর্মরত থাকবেন হেডকোয়ার্টারে । একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, সংশ্লিষ্ট আধিকারিককে নির্বাচনের সঙ্গে জড়িত কোন কাজের সঙ্গে যুক্ত রাখা হবে না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube