শহরে ফের অগ্নিকাণ্ড!

রবিবার সকালে গের অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এল । জানা যায়, দমদম সেভেন ট্যাঙ্কের সামনে কাঠগোলা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে । স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান । একই সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছয় । তবে হতাহতের কোনও খবর মেলেনি ।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ৮:২৮ মিনিট নাগাদ ৮১ নম্বর হরেকৃষ্ণ শেঠ লেন অর্থাৎ সিঁথির কাঠগোলা এলাকায় আগুন লাগে । গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে । যেই বাড়িটিতে আগুন লাগে সেই বাড়ির সদস্যরা বর্তমানে বাড়ির বাইরে রয়েছেন বলে জানা যায় । তবে এলাকাটি যথেষ্ট ঘিঞ্জি হওয়ার দরুণ আগুন কিছটা ছড়িয়ে পড়ে । আচমকাই আগুন দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পাড়ার লোকজনরা।

এদিন আশেপাশের বাড়িতেও আগুন লেগে যায় । যার জেরে আটকে পড়েন বাসিন্দারা । গ্রিল কেটে বাড়ির বাসিন্দাদের বাইরে বের করে আনা হয় বলেও খবর । দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে । তবে কোনও হতাহতের খবর নেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube