বিকট শব্দ, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি! জামুরিয়ায় কী পড়ল আকাশ থেকে?

পশ্চিম বর্ধমানের জামুরিয়া অঞ্চলের ইকরা গ্রামে বৃহস্পতিবার আচমকাই ছড়াল ব্যাপক চঞ্চল্য । আকাশ থেকে ভারী গোলাকার বস্তু বাড়ির একাংশ ভেঙে মাটিতে প্রবেশ করল । শুধু তাই নয় একাধিক জায়গায় বিভিন্ন বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও মিলেছে এদিন ।

বৃহস্পতিবার সকাল বেলার ঘটনা । বিকট এক আওয়াজ শোনা গেল এদিন । এর পরই জানা যায় কোথাও ভেঙে যায় জানালার কাঁচ, কোথাও বা ভেঙে যায় ছাদের একাংশ । আবার জানা যায় মাটির ভিতরে গর্ত করে ঢুকে যায় এক রহস্যজনক এক বস্তু! তবে কী সেই বস্তুটি? বেশ কিছুক্ষণ এই প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি বলেই জানা যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ ।

অবশেষে রহস্যের উন্মোচন ঘটল । স্থানীয় সূত্রে জানা যায়, পাশের এলাকার ইকরা শিল্পতালুকে একটি কারখানার মোটর ফেটে ঘটে যায় এক বিপত্তি । চাল ফুড়ে মটরের চারটি অংশ আকাশের উপরে উঠে যায় এদিন । তারপর সেই অংশ বিভিন্ন জায়গায় ছিটকে পড়তে থাকে । তারই একটি বড় অংশ ইকরা গ্রামের একটি বাড়ির একাংশ ভেঙে মাটিতে ঢুকে যায় বলে জানায় পুলিশ ।

এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । তবে জানা যায় হতাহতের কোনও খবর মেলেনি । তবে যে কোনও মুহূর্তেই ঘটে যেতে পার্ট বড় বিপত্তি । আজকের ঘটনার প্রতিবাদে কারখানার সামনেই বিক্ষোভে শামিল হন গ্রামের বাসিন্দারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube