হাওয়া বদলের পালা, স্বস্তির বৃষ্টিতে ভিজবে রাজ্য

রাজ্যে হাওয়া বদলের পালা । প্রচণ্ড গরম থেকে এবার হয়তো মিলবে স্বস্তি । সপ্তাহান্তে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর । বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে বলে জানা যাচ্ছে । যার ফলে সোমবার এবং মঙ্গলবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস মিলেছে । রবিবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে । এই দু’দিন ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে খবর । যদিও ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্ত রয়েছে অসম ও উত্তরবঙ্গে । পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে । দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের স্পেল রবিবার পর্যন্ত থাকবে । পশ্চিমাঞ্চলের ৯ জেলায় তাপপ্রবাহ বজায় থাকবে । বাকি জেলাগুলিতে গরম এবং অস্বস্তি বজায় থাকবে । তাপপ্রবাহের প্রভাব বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে । বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা রয়েছে ।

রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা । বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া । সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানা যাচ্ছে । রবিবার পর্যন্ত মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে । রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । ভিজতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলা । সঙ্গে ঘন্টায় ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube