মিলল বৃষ্টির পূর্বাভাস! কবে থেকে স্বস্তি রাজ্যে?

বঙ্গে কমতে শুরু করল তাপমাত্রা । রবিবার পর্যন্ত উল্লেখ্যযোগ্য পারদ পতন নেই । সোম ও মঙ্গলবার এই দু’দিনে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা । অন্ততঃ পরবর্তী ৭২ ঘন্টার জন্য মিলবে স্বস্তি । সোমবার রাজ্যে তাপপ্রবাহের প্রথম স্পেলের ইতি ।

হাওয়ার গতিপথ বদল হবে আজ শনিবার । গনগনে গরম পশ্চিমের লু জাতীয় বাতাসের বদলে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে গোটা রাজ্যে । আজ থেকে বৃষ্টি শুরু উত্তরবঙ্গে । রবিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে ।

দক্ষিণবঙ্গে রবিবার বিকেল ৩ টে পর্যন্ত তাপপ্রবাহ থকাবে পশ্চিমের জেলাগুলিতে । বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপু্‌ পশ্চিম বর্ধমানে বেশি পারদ থাকার সম্ভাবনা রয়েছে ।

অন্যদিকে উত্তরের ৫ জেলায় আজ থেকেই বৃষ্টি শুরু হবে বলে জানা যাচ্ছে । আগামী ২ ঘন্টায় বৃষ্টি হবে, দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে । বেলা বাড়লে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় । যদিও মালদহ এবং দুই দিনাজপুরে আজ বিকেল পর্যন্ত মৃদু বা ‘মডারেট’ তাপপ্রবাহের হলুদ সতর্কতা বহাল থাকবে । রবিবার থেকে বৃষ্টি হবে উপকূলের ও পূর্ব দিকের জেলাগুলিতে । বৃষ্টি বাড়বে সোম ও মঙ্গলবার ।

একি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে ।

উত্তরবঙ্গে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সর্তকতা থাকছে । ঝড় ও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই থকাবে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে ।

দক্ষিণবঙ্গে সকালের দিকে জেলায় জেলায় পরিস্কার আকাশ থাকবে । দুপুরের পর গাঙ্গেয় জেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে । উপকূলের জেলায় সন্ধ্যার পর সম্পূর্ন মেঘলা আকাশ থাকবে । আজ দিনভর গাঙ্গেয় জেলায় তীব্র গুমোট অস্বস্তি এবং ঘর্মাক্ত পরিস্থিতি থাকার কথা জানিয়েছে আবহাওয়া দফতর ।

কলকাতায় সকাল ৮ টা থেকেই চূড়ান্ত ঘর্মাক্ত পরিস্থিতি । সকাল ১১ টা থেকে ঘর্মাক্ত পরিস্থিতি আরও চরমে উঠবে । বিকেলের পর থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে । তাপমাত্রা খুব বেশি উত্থান পতনের ইঙ্গিত নেই ।

গতকাল দিনের তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি ছিল । যা স্বাভাবিকের থেকে ৩.৮ ডিগ্রি বেশি । তাপপ্রবাহের কবল থেকে বৃহস্পতিবারের পর মুক্তি পেয়েছে কলকাতা । কাল রাতের পরিস্থিতি বেশ অস্বস্তিকর ছিল । ৭৮ শতাংশ আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে যোগ হয়েছিল ২৯.১ ডিগ্রি তাপমাত্রা । যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি । আজ কলকাতায় সকালের দিকে জলীয় বাষ্পের পরিমাণ ৩৩ শতাংশ । বেলা বাড়লে যা ৯০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে জানা যাচ্ছে ।

অন্যদিকে আজ ৪ মে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর । রবিবার ৫ মে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে । পাশাপাশি সোমবার ৬ মে রাজ্যের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানানো হয়েছে । দু’এক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে উপকূলের জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলবে বলেও যানা যায় । মঙ্গলবার ৭ মে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube