সন্দেশখালির ঘটনা ‘পূর্ব পরিকল্পিত’? বিজেপি নেতার মন্তব্যে ছড়াল চাঞ্চল্য! সরব মুখ্যমন্ত্রী!

সন্দেশখালির ঘটনা নিয়ে প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর ভিডিও ( সত্যতা যাচাই করেনি NEWS TIME ) । ভিডিওতে বিজেপি নেতার দাবি ‘সন্দেশখালির ঘটনা সাজানো’ । আর এই নিয়েই শনিবার তোলপাড় হয়ে গেল রাজ্য রাজনীতি ।

সংশ্লিষ্ট ভিডিওতে দেখা যায় এক বিজেপি নেতা বলেন,  ‘সন্দেশখালির ঘটনা পূর্ব পরিকল্পিত’ । এমনকি এলাকার মহিলাদেরকেও এক প্রকার ব্রেনওয়াশ করা হয়েছিল । ভিডিওতে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল । কে এই গঙ্গাধর কয়াল ? জানা যায় সন্দেশখালি ২ নম্বর ব্লকের মণ্ডল সভাপতি পদে রয়েছেন তিনি ।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই তাঁকে হাতিয়ার বানায় তৃণমূল । ভিডিওটিকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ শুরু করে শাসকদল তৃণমূল । ‘সন্দেশখালির আসল নাটক ফাঁস হয়ে গিয়েছে’, চাকদহ থেকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের । এক্স হ্যান্ডেলে বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সামাজিক মাধ্যমে তিনি লেখেন, সন্দেশখালির এই স্টিং অপারেশন প্রমাণ করে যে, বিজেপি আসলে কতটা নোংরা এবং ঘৃণ্য একটি দল। বাংলার প্রগতিশীল ভাবধারা ও কৃষ্টি-সংস্কৃতির প্রতি আঘাত হানতে, বাংলা-বিরোধীরা আমাদের রাজ্যের সম্মানহানি করার জন্য ষড়যন্ত্র-চক্রান্ত করে । ভারতের ইতিহাসে এর আগে কখনও দিল্লির কোনো শাসক দল, স্রেফ প্রতিহিংসার বশে একটি গোটা রাজ্য এবং সেই রাজ্যের জনগণকে অপমান করার এইরকম চেষ্টা করেনি ।ইতিহাস সাক্ষী থাকবে কীভাবে দিল্লির ষড়যন্ত্রমূলক শাসনের বিরুদ্ধে বাংলা গর্জে উঠবে এবং তাদের বিসর্জন নিশ্চিত করবে ।

তবে পাল্টা জবাব দিতেও ছাড়েনি বিজেপি । ‘গোটা বিষয়টির তদন্ত করছে দল । তৃণমূল প্রভাবিত করতে পারে’, ঘটনার পর এমনই প্রতিক্রিয়া BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube