ভোট আবহেই তৃণমূলের অন্দরে দেখা দিয়েছিল উত্তাপ । কুণাল ঘোষকে নিয়ে জোট কাটাতে এবার তৎপর ঘাসফুল শিবির । তাই শনিবার ডেরেক ও’ব্রায়ানের বাড়িতে পৌঁছলেন ব্রাত্য বসু ও কুণাল ঘোষ । বৈঠক শেষে কুণালের কণ্ঠে শোনা গেল গান । তবে কী গলল সম্পর্কের বরফ? উঠছে প্রশ্ন ।

শনিবার ভোটের আগে কুণাল ঘোষ নিয়ে জট কাটাতে এক প্রকার মরিয়াই হয়ে উঠল তৃণমূল । ডেরেক ও ‘ব্রায়ানের বাড়িতে কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে পৌঁছলেন তৃণমূলের আরেক নেতা তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তৃণমূলের ২ নেতার সঙ্গে বৈঠক সারলেন অভিমানী কুণাল । তবে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় বললেন, ‘দলে আছি, দলে থাকব’ ।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে কুণাল ঘোষকে অপসারণ করে যে তৃণমূল কংগ্রেস যে বিজ্ঞপ্তি জারি করেছিল তাতে স্বাক্ষর ছিল ডেরেক ও’ব্রায়ানের । যার জেরে তাঁর প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূলের সদ্য অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক ও প্রাক্তন মুখপাত্র ।
অন্যদিকে নিজের সামাজিক মাধ্যমে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে একটি আবেগঘন মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন কুণাল । পরবর্তীতে তিন নেতার এই বৈঠক স্বাভাবিকভাবেই প্রশ্ন উস্কে দিচ্ছে । তবে কি ব্রাত্য বসুর মধ্যস্থতায় বরফ গলল ডেরেক-কুনাল সম্পর্কে?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

