একদিকে লোকসভা নির্বাচন, অন্যদিকে আইপিএল- এই দুয়ের জেরে গত কয়েকদিনে বাংলা সিরিয়ালে দর্শকদের আগ্রহ অনেকটাই কমেছে। তবে অভ্যাসের বশে অনেক দর্শক আছেন যারা বিকেল হলেই পছন্দের ধারাবাহিক দেখতে টিভির সামনে বসে পড়েন। সামনে এসেছে বাংলা সিরিয়ালের নতুন মার্কশিট। টিআরপি তালিকায় যে ধস নেমেছে তা কার্যত স্পষ্ট। কে হল বেঙ্গল টপার?
গত সপ্তাহে যুগ্মভাবে প্রথম স্থানে ছিল ‘নিম ফুলের মধু’ ও ‘ফুলকি’। এই সপ্তাহে পিছিয়ে পড়ল পর্ণা-সৃজন। একাই বেঙ্গল টপার ‘ফুলকি’। ‘নিম ফুলের মধু’-র গল্প অনেক বছর এগিয়েছে। এখন পর্ণার মেয়ে পুটিকে কেন্দ্র করে সিরিয়াল এগোচ্ছে। তাহলে কি আচমকাই সিরিয়ালের প্লট পরিবর্তন সহজে মেনে নেয়নি দর্শকরা? তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। চতুর্থ স্থানে সুস্মিতা-সাহেবের ‘কথা’। পঞ্চম স্থানে রয়েছে ‘গীতা এলএলবি’ ও ‘কোন গোপনে মন ভেসেছে’।

টিআরপি তালিকায় ছয় নম্বরে ‘বঁধুয়া’, এই গল্পের প্লট নিয়ে দর্শক মহলে আলোচনা চলছে। তাই আশা করা হয়েছিল, আরও কিছু বেশী নম্বর পেতে পারত এই ধারাবাহিক। সপ্তম স্থানে রয়েছে ‘জল থই থই ভালোবাসা’। অষ্টম স্থানে ‘তুমি আশেপাশে থাকলে’। কয়েকমাস আগেও একটানা ফার্স্ট পজিশন ধরে রাখা ‘অনুরাগের ছোঁয়া’ রয়েছে নবম স্থানে। একইসঙ্গে ‘আলোর কোলে’, ‘লাভ বিয়ে আজকাল’, ‘রোশনাই’ রয়েছে নবমে। দশম স্থানে জায়গা পেয়েছে ‘কার কাছে কই মনের কথা’।

একনজরে দেখে নিন টিআরপি তালিকা
প্রথম- ফুলকি (৭.০)
দ্বিতীয়- নিম ফুলের মধু (৬.৮)
তৃতীয়- জগদ্ধাত্রী (৬.৭)
চতুর্থ- কথা (৬.৪)
পঞ্চম- গীতা এলএলবি, কোন গোপনে মন ভেসেছে (৬.৩)
ষষ্ঠ- বঁধুয়া (৫.৬)
সপ্তম- জল থই থই ভালোবাসা (৪.৯)
অষ্টম- তুমি আশেপাশে থাকলে (৪.৮)
নবম- অনুরাগের ছোঁয়া, রোশনাই, লাভ বিয়ে আজকাল, আলোর কোলে (৪.৭)
দশম- কার কাছে কই মনের কথা (৪.৫)

এই সপ্তাহে বেঙ্গল টপার পেয়েছে ৭ নম্বর। অন্য ধারাবাহিকগুলির নম্বর তার নীচে। যা স্বাভাবিকভাবেই নির্মাতাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী সপ্তাহে টিআরপি তালিকায় পরিবর্তন আনতে মরিয়া তাঁরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

