বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ ‘কমেডি কুইন’ ভারতী সিং। এই মুহূর্তে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনি। শীঘ্রই অস্ত্রোপচার হবে বলেও জানা গিয়েছে। হাসপাতাল থেকেই ভ্লগ শেয়ার করেছেন যেখানে অনুরাগীদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ভারতী। আচমকা কেন হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে? অনুরাগীদের জানালেন কমেডি কুইন।

কয়েকদিন ধরেই প্রচণ্ড পেট ব্যাথায় ভুগছিলেন ভারতী। নিজের ভ্লগেও এই কথা জানিয়েছিলেন। যাই খাচ্ছিলেন তাতেই নাকি অ্যাসিড হয়ে যাচ্ছিল। চিকিৎসকের পরামর্শে টেস্ট করালে কারণ ধরা পড়ে। জানা যায়, গলব্লাডারে স্টোন রয়েছে ভারতীর। এর জন্য শীঘ্রই অস্ত্রোপচার প্রয়োজন। সেই কারণে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকেই সমস্ত তথ্য ভাগ করে নিচ্ছেন তিনি। ভারতী হাসপাতালে আর তাঁর সন্তান বাড়িতে রয়েছে। একরত্তি ছেলের জন্য মন খারাপ, এই কথা বলতে গিয়ে প্রকাশ্যে ভিডিওতে কেঁদে ফেলেন তিনি।

ভিডিওর মাধ্যমেই অনুরাগীদের কাছে প্রার্থনা করেছেন, যাতে তাঁরা দ্রুত আরোগ্য কামনা করেন। পছন্দের তারকার শারীরিক অবস্থার কথা জানতে পেরে অনুরাগীরাও কমেন্ট বক্সে আরোগ্য কামনা করছেন।

প্রসঙ্গত, এই মুহূর্তে ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স দিওয়ানে’র সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে ভারতী সিংকে। তবে শারীরিকভাবে সুস্থ না হলে সঞ্চালনা থেকে তিনি কিছুদিনের বিরতি নিতে পারেন বলেও খবর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

