লোকসভা নির্বাচনের আগেই ডায়মন্ড হারবার থানার আইসিকে বদলের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন । শুক্রবারই এ বিষয়ে নির্দেশিকা জারি করে কমিশন ।
দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার আই সি শুভাশিস ঘোষকে ইতিমধ্যেই কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছে । সেই নির্দেশিকা পেয়েই ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফে আই সি শুভাশিস ঘোষকে সরিয়ে দেওয়া হয় । তাঁর জায়গায় নতুন আইসি হয়েছেন অমরজিৎ বিশ্বাস । অমরজিৎ ডায়মন্ড হারবার পুলিশ জেলার আইসি ডিআইবি পদে ছিলেন । শনিবারই নির্দেশিকা জারি করা হয়েছে । তাঁকে আইসি ডায়মন্ড হারবারের দায়িত্ব দেওয়া হয়েছে সেই নির্দেশিকায় ।
গত বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবার এলাকায় সন্ত্রাস দেখা যায় । এলাকার সাধারণ মানুষ ভোট দিতে পারেন নি বলেও অভিযোগ আনা হয় । এছাড়াও এলাকায় লাগাতার বিজেপি সহ অন্যান্য বিরোধীদের উপর হামলার ঘটনা ঘটছে । কিন্তু ডায়মন্ড হারবার থানার পুলিশ সে বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা ।
পাশপাশি আরও অভিযোগ ওঠে, এলাকায় বিরোধী দলের লোকজনকে দেওয়াল লিখতে দেওয়া হচ্ছে না । সিপিএম প্রার্থী প্রতিকুর রহমানের দেওয়াল মুছে দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। আর সেই কারণে নির্বাচনের আগে ডায়মন্ড হারবার থানার আই সিকে কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হল বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

