রাজ্যে তাপপ্রবাহ, পারদ ৪০ ডিগ্রি পার, গরমে রেহাই পেতে কী কী করবেন?

রাজ্যজুড়ে একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। গত ৫০ বছরের রেকর্ড ভেঙে এপ্রিল মাসেই একটানা ৪০ ডিগ্রির উপরে ছিল পারদ। সকাল থেকেই প্রখর রোদের তেজে অস্বস্তি বাড়ছে। গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। স্কুল গুলিতেও এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি। তবে যাদের প্রতিদিনই বাইরে বেরোতে হয় তারা বিশেষভাবে সতর্ক থাকুন। এই গরমে নিজেকে সুরক্ষিত রাখতে কী কী করবেন, জেনে নিন।

আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, প্রয়োজন ছাড়া দুপুর ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত বাইরে না বেরনোই ভালো। তবে বেরোতে হলে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। যেমন- ছাতা, জলের বোতল, সানগ্লাস, রুমাল সাথে রাখতে হবে। হালকা, সুতির পোশাক পরতে পারেন। বাইরে বেরনোর আগে গ্লুকোজ জাতীয় পানীয় খেতে পারেন।

বাড়িতে থাকলেও পর্যাপ্ত জল পান করতে হবে। শরীরে জলের মাত্রা নিয়ন্ত্রণে ফাইবারযুক্ত খাবার এবং তরমুজ, কমলা, শসার মত সরস ফল প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যেতে পারে। এছাড়া লস্যি, লেবুর সরবত কিছুটা স্বস্তি দেবে। গরমে সোডা, অ্যালকোহল, অত্যধিক চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলাই ভালো।  

দাবদাহের মরশুমে ঘর ঠাণ্ডা রাখতে কিছু টিপস কাজে লাগাতে পারেন। যেমন- ভেজা কাপড় বা চাদর দিয়ে জানলায় ঢেকে দিন। এর ফলে রোদ বা গরম হাওয়া ঘরের ভিতরে ঢুকতে পারবে না। বাড়িতে এসি না থাকলে এইভাবে ঘর ঠাণ্ডা রাখতে পারেন। স্নেক প্ল্যান্ট, পিস লিলি, রাবার প্ল্যান্ট, এলিফ্যান্ট ইয়ার প্ল্যান্টের মত ইনডোর প্ল্যান্ট ঘর ঠাণ্ডা রাখতে সাহায্য করে। তাপপ্রবাহ থেকে এখনই স্বস্তি নেই, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube