জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মিঠাই’-এর সেটে শুরু হয়েছিল প্রেম পর্ব। অবশেষে সেই প্রেম পরিণতি পেতে চলেছে। হাতে আর কয়েকদিন, বিয়ের পিঁড়িতে বসবেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। ধারাবাহিকে ভাই-বোনের চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। প্রস্তুতি চলছে জোরকদমে। এরমধ্যেই সারপ্রাইজ পেলেন কৌশাম্বী। প্রথম আইবুড়োভাত খেলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন তিনি।

এই মুহূর্তে জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে কৌশাম্বী চক্রবর্তীকে। সেই ‘ফুলকি’ পরিবারের সবাই মিলেই আইবুড়ো ভাতের আয়োজন করেছিল। একে একে সকলেই আইবুড়ো ভাত খাইয়ে দেন কৌশাম্বীকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘এতদিন অন্যদের সবার জন্য আইবুড়ো ভাত প্ল্যান করেছি, খাইয়েছি। আর আজ নাকি আমার আইবুড়োভাত দিল সবাই মিলে! এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি। ফুলকি টিমের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা।‘

‘ফুলকি’ পরিবারের তরফে আয়োজিত আইবুড়ো ভাতে কী কী খেলেন হবু কনে? কৌশাম্বীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পাতে রয়েছে ভাত, পোলাও, ডাল, পাঁচ রকমের ভাজা, সবজি, মাছ, লুচি, বেগুন ভাজা, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়। এছাড়াও ছিল একটা আস্ত ডাব, গ্লাসে রয়েছে পানীয়। আশীর্বাদের সামগ্রীও সাজানো ছিল টেবিলে।

আদৃত-কৌশাম্বীর সম্পর্ক নিয়ে জল্পনা চললেও দুজনের কেউ প্রকাশ্যে কখনও মুখ খোলেননি এবিষয়ে। গত মাসেই তাঁদের বিয়ের খবর শোনা যায়। এমনকি বিয়ের কার্ড ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, আগামী ৯ মে হাওড়ার এক বিলাসবহুল রিসর্টে বসতে চলেছে বিয়ের আসর। শহরের এক পাঁচতারা হোটেলে রিসেপশনের আয়োজন করা হবে। আদৃত-কৌশাম্বীকে বিয়ের সাজে দেখতে মুখিয়ে রয়েছে অনুরাগী মহল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

