ছাপ্পা ভোট দিতে এলে বেঁধে চ্যালাকাঠ দিয়ে ধোলাইয়ের নিদান দিলেন বসিরহাটের এক বিজেপি নেতা । শুক্রবার এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমেও । বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রএর সমর্থনে সভা করতে এসে এমনই নিদান দিলেন বিজেপি নেতা কাসেম আলি ।
‘এবার লোকসভা নির্বাচনে যদি বুথে বিজেপি কর্মীদের আটকে দেওয়া হয় বা ভোট দিতে না দেওয়া হয় তাহলে তাঁরা হাতে চুড়ি পরে বসে থাকবেন না । এবার নির্বাচনে দিদির পুলিশ থাকবে না; দিল্লি থেকে দাদার পুলিশ আসবে । ভোটের দিন সকালে যদি ভোট কেন্দ্রে কেউ ছাপ্পা ভোট আসে বা হুমকি দিতে থাকে, তাহলে মহিলারা বাড়ির ঝাঁটা ও চপ্পল দিয়ে পিটিয়ে বিদায় করবেন । চোখ দিয়ে আর জল বেরোবে না । আগুনের ফুলকি বেরোবে’ । এদিন বসিরহাট লোকসভা কেন্দ্রের বাদুড়িয়ায় বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রচারে এসে এমনই নিদান দিলেন বিজেপি নেতা কাসেম আলি ।
তবে এখানেই থেমে থাকেননি তিনি । মন্তব্যের সাফাই দিতে গিয়ে আরও চড়া মেজাজ দেখালেন তিনি । তাঁর নিদান, তৃণমূল নেতাদের পোস্টারে বেঁধে চ্যালাকাঠ দিয়ে ধোলাইয়ের দিন । তবে তিনি একা নন, বিজেপি নেতার এহেন উসকানিমূলক মন্তব্যকে সমর্থন করেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র । অন্যদিকে বিজেপি নেতার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

