পুলিশকর্মীর বাড়িতেই চুরি! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

বাড়িতে রয়েছেন দুই পুলিশকর্মী; তাতেও কিছু যায় এল না চোরের! চোর নিয়ে গেল সোনাদানা । শুক্রবার রাতে উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটার এই ঘটনার পর গাইঘাটায় নিরাপত্তা নিয়ে উঠতে হুরু করে একাধিক প্রশ্ন ।

এ যেন বাঘের ঘরেই ঘোগের বাসা! বাড়িতে থাকেন দুই পুলিশকর্মী । আবার সেই বাড়িতে রাতের অন্ধকারে ঘটল চুরির ঘটনা ।একই সঙ্গে জানা জানা যায় পুলিশকর্মী বাড়ি ছাড়াও গ্রামের আরও একটি বাড়িতে চুরি হয় এদিন । অপর একটি বাড়িতে তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছে । দুই বাড়ি থেকেই বেশ কয়েক লক্ষ টাকার সোনার জিনিস চুরি গিয়েছে বলে অভিযোগ ওঠে । এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে আতঙ্ক । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা গাইঘাটা থানার বকচড়া এলাকায় । পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন খোদ দুই পুলিশকর্মীই ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বকচড়ার বাসিন্দা স্বপন দাস । তাঁর ছেলে ও মেয়ে রাজ্য পুলিশের কর্মী । অভিযোগ, রাতের অন্ধকারে গ্রিলের তালা ভেঙে প্রচুর সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোর । তবে শুধু স্বপন দাসের বাড়ি নয়, ওই এলাকার দীপক বিশ্বাসের বাড়িতে একই ভাবে চুরি হয়েছে বলে জানা যায় । অন্য আরও একটি বাড়িতে তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছে বলেও খবর । দুই পুলিশকর্মীর বাড়িতে চুরির ঘটনায় স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

স্বপন দাস জানান, এদিন সকালে তিনি ঘুম থেলে উঠে দেখেন, ঘরের গেট খোলা । পরে তিনি দেখেন, মেয়ের পুলিশের ইউনিফর্ম ও একটি মোবাইল ফোন বাইরে পড়ে রয়েছে । তা দেখে সন্দেহ হওয়ায় তিনি বাড়ির অপর সদস্যদের ডাকেন । ঘরে ঢুকে দেখেন, সব কিছু লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে । তাঁর অভিযোগ এদিন তাঁর বাড়ি থেকে খোওয়া যায় প্রচুর সোনার গয়না ।

অপরদিকে, পুলিশকর্মী শান্তনু দাস জানান, তিনি কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন । সকালে তাঁর বাবা চুরির ঘটনা ফোন করে তাঁকে জানান । শান্তনুর দাবি, বাড়ি থেকে আনুমানিক ২০০ গ্রাম সোনার গয়না চুরি হয়েছে । তিনি বলেন, ‘একালায় অসামাজিক কার্যকলাপে বাড়ছে । আমি ও আমার দিদি পুলিশে চাকরি করি । আমাদের বাড়িতে যদি এই ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’

ঘটনার পর বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন । তাঁরা দাবি তুলেছেন, পুলিশ আইনগত ব্যবস্থা নিক । তা না হলে নিরাপত্তার দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে ।‌একই সঙ্গে এই ঘটনা নিয়ে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube