ডোমকলে উদ্ধার বোমা! বারুদের স্তূপে মুর্শিদাবাদ?

নবগ্রাম, রেজিনগরের পর মুর্শিদাবাদের এবার ডোমকলে উদ্ধার হল বোমা ! ভোটের আর মাত্র দু’দিন বাকি তার আগেই শুক্রবার ফের বোমা উদ্ধার হল মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে ।

শুক্রবার রাতে এই বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকল থানার ৮ নম্বর রায়পুর অঞ্চলের বিভিন্ন এলাকায় । গতকাল রাত্রে গোপন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ । এদিন অভিযান চালিয়ে তিন জায়গা থেকে বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ ।

যদিও ওই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে না পারলেও বোমগুলি ঘিরে রেখেছে পুলিশ । পাশাপাশি বোম ডিস্কপোজার ইউনিটকে খবর দেওয়া হলে বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

উল্লেখ্য, ডোমকলের পাশাপাশি মুর্শিদাবাদের জলঙ্গি থানার ইনাতপুর এলাকাতেও তিন পিস তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ । যদিও বোমগুলি কী কারণে ওই এলাকায় মজুত করা হয়ছিল তা নিয়ে কোনও তথ্য না মিললেও এই মামলায় তদন্ত শুরু করে পুলিশ । কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্যও প্রস্তুত পুলিশ । পাশাপাশি বোম গুলি কি কারনে মজুদ করা ছিল তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ও জলঙ্গী থানার পুলিশ ।

তবে লোকসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা ক’দিন বাকি থাকতে থাকতেই, তার আগে এই বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube