রাজ্যপালের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ । আর সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিলন লালবাজার । গোটা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে পুলিশ ।
বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ আনেন । সেই অভিযোগের ভিত্তিতে এবার তদন্তে নামল লালবাজারের পুলিশ আধিকারিকরা । তদন্তে নেমে গঠন করা হয় বিশেষ অনুসন্ধানকারী দল, অর্থাৎ স্পেশ্যাল এনকোওয়ারি টিম (SET) ।
সূত্রের খবর, ঘটনার তদন্তে, খতিয়ে দেখা হবে রাজভবনের সিসিটিভি ফুটেজ । সেই মর্মে রাজভবন থেকে সিসিটিভি ফুটেজটি তাঁদের দেওয়ার অনুরোধ জানান অনুসন্ধানকারী দল । রাজভবনের ওসির কাছে চাওয়া হল ফুটেজ ।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাজ্যপাল জানান, তিনি জান্মিতে পারেন রাজনীতি করার জন্য ও তাঁকে কালিমালিপ্ত করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে । একই সঙ্গে উনি এও জানতে পারেন যে রাজভবনে এখনও একজন এমন মানুষ রয়েছেন যিনি একই ধরনের ঘটনা ঘটাতে পারেন । তিনি এও বলেন, “এ লড়াই আমি লড়ব । আমি পালিয়ে যাওয়ার লোক নই”।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

