ভোট প্রচারে গিয়ে বিপত্তি, অল্পের জন্য প্রাণ রক্ষা দেবের

ভোট প্রচারে গিয়েই বড় বিপত্তি! আচমকাই ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের চপারে আগুন। শুক্রবার মালদহে নির্বাচনী প্রচার সারতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে বলে খবর। তড়িঘড়ি তাঁকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন কেমন আছেন দেব?

এদিন দুপুরে মালদহে নির্বাচনী প্রচারে যান ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব। সূত্রে খবর, মালদহ হেলিপ্যাড থেকে চপার ওড়ার পরই আচমকা আগুন লেগে যায়। তৎক্ষণাৎ জরুরী অবতরণ করানো হয়। দেবকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে তাঁর। তবে দুর্ঘটনার কারণে থেমে যাননি তিনি। ইতিমধ্যেই তিনি বথুয়ায় জনসভায় যোগ দিয়েছেন বলে খবর।

জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। তাঁর চপারে আগুন লাগার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন অনুরাগী মহল। তবে ঘাটালের তারকা প্রার্থী সুস্থ রয়েছেন বলেই খবর। কয়েকদিন আগেই ভোটপ্রচার চলাকালীন ভিড়ের চাপে স্টেজ ভেঙে পড়েছিল। একের পর এক বিপত্তির পরও ভোট যুদ্ধে সক্রিয় ভূমিকায় দেব।

প্রসঙ্গত, নানা বিতর্কের পর তৃতীয়বার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন দেব। ২০১৪ ও ২০১৯- দু’বারেই লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে এসেছেন তিনি। এবছর প্রার্থী হওয়ার পাশাপাশি দলের তারকা প্রচারকের তালিকাতেও নাম আছে তাঁর। বাংলার একাধিক কেন্দ্রে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন তিনি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube