তৃতীয় দফার লোকসভা নির্বাচনের আগে আবারও বোমা উদ্ধার হল মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থেকে । শনিবার সকালে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা ।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাদিখান দেয়ার অঞ্চলের ইনাত পুর ভাটা পাড়ায় একটি বাড়ির পাশের কাঁঠাল বাগানে । স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ছয়টা নাগাদ স্থানীয় এক মহিলা গবাদিপশু রাখতে এসে দেখেন বাড়ির পাশে তিনটি বোমা পড়ে রয়েছে । বোমা দেখে আতঙ্কিত হয়ে ওই মহিলা চিৎকার শুরু করলে বাড়ির পুরুষরা বেরিয়ে আসেন ।
যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জলঙ্গি থানার পুলিশ । পুলিশ এসে বোমাগুলিকে ঘিরে রাখে বলে জানা যায় । ইতিমধ্য কে বা কারা বোমাগুলি রেখে যায় তার তদন্ত শুরু করে পুলিশ । বোমার উদ্ধারের খবর দেওয়া হয় বোম নিষ্ক্রিয়কারী টিমকে ।ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।
যদিও কয়েক দিন পরেই লোকসভা নির্বাচন রয়েছে । আর তার আগে বাড়ির পাশে থেকে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে তাহলে কি বারুদের স্তূপের উপরই রয়েছে বাংলা?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

